• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার... শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার... ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার সৌজন্য ছবি প্রকাশ...

১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

নীলপদ্ম ডেস্ক / ১৪৭ বার পঠিত
আপডেটঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশ-বিদেশের পর্যটন ও ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়ে ঢাকায় শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬। আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। এতে বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টি বুথে অংশ নেবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আয়োজকেরা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদনে এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এতে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস, ক্রুজ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, পর্যটন প্রতিষ্ঠান, সরকারি পর্যটন সংস্থা এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন অংশ নেবে।

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি দেশ-বিদেশের ভ্রমণ প্যাকেজ ও বিশেষ ছাড়ের অফার থাকবে। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ভ্রমণ প্যাকেজ বুকিংয়ের সুযোগও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন