• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিশেষ বিজ্ঞপ্তিঃ
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ছাড়া ভারতের সামনে বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার... শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক গ্রেপ্তার... ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার সৌজন্য ছবি প্রকাশ...

ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার সৌজন্য ছবি প্রকাশ

রিপোর্টারঃ / ৪৬ বার পঠিত
আপডেটঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার সৌজন্য ছবি প্রকাশ
ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদার সৌজন্য ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি সৌজন্য ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রকাশিত ছবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশের পর এটি নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ছবিটি গণমাধ্যমে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।

নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত ওই নৈশভোজে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।

নীলপদ্ম নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
ডিজাইন ও ডেভলপমেন্ট মোঃ জহির উদ্দীন